[ আন্তর্জাতিক ]
সৌদির গভীরে হামলায় ব্যবহার করা হয়েছে ১৬ ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র
ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, সৌদি আরবের গভীরে সাম্প্রতিক হামলার জন্য ১৬টি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
জেনারেল সারিয়ি বলেন, সৌদি আরবের আগ্রাসনের জবাব দিতে আমাদের সামরিক বাহিনী অপারেশন ব্যালান্স ডিটারেন্স’ নামে সপ্তম অভিযান চালায় যার লক্ষ্যবস্তু ছিল সৌদি আরবের কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সামরিক ঘাঁটি।
তিনি বলেন, সৌদি আরবের জেদ্দা, জিজান এবং নাজরান অঞ্চলে অবস্থিত আরামকো তেল স্থাপনাসহ সামরিক ঘাঁটিগুলোতে হামলার জন্য পাঁচটি বাদ্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও দুটি সামাদ-৩ ড্রোন ব্যবহার করা হয়। এছাড়া দাম্মামের রাস আল তানুরার আরামকো তেল স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হয় ৮টি সামাদ-৩ ড্রোন ও একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
.png)
জেনারেল সারিয়ি বলেন, সফলভাবে এসব অভিযান চালানো হয় এবং লক্ষ্য অর্জিত হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!