ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আবার ড্রোন হামলা চালালো ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ৯ সেপ্টেম্বর ২০২১
সৌদি আরবের দক্ষিণাঞ্চলে আবার ড্রোন হামলা চালালো ইয়েমেন
ছবি: সংগৃহীত

ইয়েমেনে জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের ওপর সৌদি জোটের বর্বর হামলার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়।

বৃহস্পতিবার হামলা সম্পর্কে সৌদি নেতৃত্বাধীন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দুটি বিস্ফোরক বোঝাই ড্রোন ধ্বংস করা হয়েছে। হুথি যোদ্ধারা এই ড্রোন সৌদি আরবের খামিস আল- মুসাইত শহরে হামলা চালানোর জন্য পাঠিয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে, বুধবার সৌদি নেতৃত্বাধীন আরব জোট যুদ্ধবিরতি লঙ্ঘন করে হুদাইদা প্রদেশের আত-তুহাইয়াত এলাকায় হামলা চালায়। তবে হুথি যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি হামলা প্রতিহত করতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সৌদি আরব হুদাইদা প্রদেশে ২৩২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!