রোববার সাইবেরিয়ার দক্ষিণ–পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে বলে রুশ কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এল–৪১০ মডেলের ছোট ওই বিমানটিতে ১৪ জন যাত্রী এবং দু’জন ক্রু ছিলেন। বিমানটি ইরকুতস্ক শহর থেকে কাজাচিনকোয়ায় পৌঁছানোর কথা ছিল। তবে গন্তব্যে পৌঁছানোর চার কিলোমিটার আগেই বিমানটিতে ত্রুটি দেখা দেয়। অতঃপর সেটি একটি জঙ্গলে অবতরণের চেষ্টা করে।
.png)
দুর্ঘটনার পরপরই গণমাধ্যমে আসা খবরে বলা হয়, বিমানটি জরুরি অবতরণের পর সেটিতে ১১ জন আটকা ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে উদ্ধারকর্মীদের অভিযান চালাতে দেখা যায়।