ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪০, ১১ অক্টোবর ২০২১
বলিভিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকা অঞ্চলের দেশ বলিভিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।

দেশটির আমাজানের পান্ডো ডিপার্টমেন্টের আগুয়া দুসি এলাকায় শনিবার বিমানটি বিধ্বস্ত হয়। জানা গেছে, নিহতদের মধ্যে চারজনই দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা।

বলিভিয়ান পুলিশের ডেপুটি কমান্ডার কর্নেল লুইস কিউভাস জানিয়েছেন, লিবিরালটা থেকে উড্ডয়নের ৭ মিনিটি পরে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি একটি গাছে আঘাত করে বলেও জানান তিনি। তিনি বলেন, দুর্ঘটনায় সব যাত্রী ও ক্রু নিহত হয়েছেন।

Advertisement

এদিকে, এখনো বিমান বিধ্বস্ত হওয়ার কোনো কারণ জানা যায়নি। এরই মধ্যে তদন্তে নেমেছে বলিভিয়ার সংশ্লিষ্ট বিভাগ। দেশটির পুলিশ বিভাগ বলছে, বিমানটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জাতীয় ডেঙ্গু-চিকনগুনিয়া কর্মসূচির ৪ কর্মকর্তা ছিলেন। সূত্র: আনাদলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!