ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ফিলিস্তিনি শহীদদের কবরস্থান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৩২, ১২ অক্টোবর ২০২১
ফিলিস্তিনি শহীদদের কবরস্থান গুঁড়িয়ে দিল ইসরায়েলি বাহিনী
ছবি: সংগৃহীত

পবিত্র আল-আকসা মসজিদের পাশে অবস্থিত ইয়ুসুফিয়া কবরস্থান গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে শহিদ ফিলিস্তিনিদের কবর দেওয়া হয়েছিল এখানে।

ইসরায়েল পরিচালিত জেরুজালেম পৌর কর্তৃপক্ষ ওই মুসলিম কবরস্থানটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। এ সময় ফিলিস্তিনিরা প্রতিবাদ জানালে দখলদার সেনারা গুলি ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। এতে বেশ কয়েক জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহতদের রেড ক্রিসেন্ট সোসাইটির এক সদস্যও রয়েছেন।

ধ্বংসযজ্ঞের সময় কবর থেকে মানুষের হাড় বের হতে দেখা যায়। এই দৃশ্য দেখে ফিলিস্তিনিরা আরো বেশি উত্তেজিত হয়ে পড়েন। ফিলিস্তিনিরা কবরস্থান থেকে হাড় কুড়িয়ে সমাহিত করেছেন বলেও জানা গেছে।

Advertisement

ইসরায়েলের বিরুদ্ধে ১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধে যেসব ফিলিস্তিনি শহীদ হয়েছিলেন,পবিত্র আল-আকসা মসজিদের পাশে আল-ইয়ুসুফিয়া নামে বহু পুরনো এই মুসলিম কবরস্থানটিতে তাদের দাফন করা হয়েছিল।

আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে প্রতিনিয়ত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড করে যাচ্ছে ইহুদিবাদীরা। কিন্তু এরপরও কোনো কোনো মুসলিম দেশ মজলুম ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতার করে মুসলমানদের প্রধান শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে। 

সূত্র: আনাদলু এজেন্সি, পার্সটুডে

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!