ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জম্মু-কাশ্মীরে মাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২১, ৩১ অক্টোবর ২০২১
জম্মু-কাশ্মীরে মাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা সদস্য নিহত
ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিন সেনা সদস্য আহত হয়েছেন। 

শনিবার (৩০ অক্টোবর) লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখার নওশেরা-সুন্দরবানি সেক্টরের নিকটে এ ঘটনা ঘটে।

ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখায় সেনা টহলের সময় একটি মাইন বিস্ফোরিত হয়ে একজন সেনা কর্মকর্তা ও একজন সেনা সদস্য নিহত হয়েছেন। আহতদের সেনাবাহিনীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Advertisement

জম্মু অঞ্চলের এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, নওশেরা সেক্টরের একটি এলাকায় টহলের সময় এক মাইন বিস্ফোরণে দুই ভারতীয় সেনা সদস্য গুরুতর আহত হয়েছিল এবং পরে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরেক সৈন্যকে ঘটনাস্থল থেকে সরিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

নওশেরা সেক্টর রাজৌরি জেলার অধীনে যা জম্মুর পিরপাঞ্জাল অঞ্চলের অংশ যেখানে গত তিন সপ্তাহ ধরে সেনা অভিযান চলছে। এরই মধ্যে  চলমান অভিযানে কাশ্মীরে পুঞ্চের জঙ্গলে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের আক্রমণে দুই অফিসার সহ নয়জন ভারতীয় সৈন্য নিহত হয়েছেন।

গত ১৮ বছরের মধ্যে এই অঞ্চলে এটি দীর্ঘতম সন্ত্রাসবিরোধী অভিযান। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের ওপর ভারতীয় সেনাবাহিনীর এ অভিযান চলমান আছে।

সূত্রঃ এনডিটিভি 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!