[ আন্তর্জাতিক ]
সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ
ছবি: সংগৃহীত
সিরিয়ার পূবাঞ্চলীয় দেইর আয-যাওয়ার প্রদেশের একটি সামরিক ঘাটিঁতে কয়েকদফা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনী এবং তাদের মদদপুষ্ট উগ্র তাকফিরি সন্ত্রাসীরা ব্যভহার করে আসছে।
আল- তানফ শহরে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার এক সপ্তাহ পর দেইর আয-যাওয়ার শহরের কাছে ঘাঁটিতে বিস্ফোরণ ঘটনা ঘটলো।
ইরাকের সেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট নিউজ ওয়েবসাইট সাবেরিন জানিয়েছে, শনিবার সন্ধ্যায় দেইর আয-যাওয়ার প্রদেশের কনোকো গ্যাসক্ষেত্রের ভেতরে মার্কিন সামরিক ঘাঁটিত চার দফা বিস্ফোরণে ঘটনা ঘটে।
.png)
বিস্ফোরণের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। তবে সাময়িক ঘাঁটিতে মোতায়েন মার্কিন সেনাদের কেউ হতাহত হয়নি বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত জুলাই মাসে এই ঘাটিতে আরো এক দফা হামলা হয়েছিল বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!