ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে গুলিতে নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩১, ২ নভেম্বর ২০২১
যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে গুলিতে নিহত ১২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসব চলাকালে ব্যাপক গোলাগুলির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, রোববার যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যে হ্যালোইন পার্টিতে গুলিবর্ষণ করা হয়। ওই গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত হয়। এছাড়া অন্তত ১২ জন আহত হয়েছেন।

বড়দিনের পরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সবচেয়ে বড় উৎসব হ্যালোইন। এই উৎসবের মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাসসহ সাতটি রাজ্যে সহিংসতার ঘটনা ঘটেছে।

Advertisement

সবচেয়ে বেশি হতাহত হয়েছে ইলিনয় রাজ্যে। টহলরত এক শেরিফ সার্জেন্ট জানান, গোলাগুলির ঘটনায় অন্তত শতাধিক লোককে রাস্তায় দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন তিনি।

এছাড়া কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। টেক্সাসের হাউস্টনে গুলিতে নিহত হয়েছেন এক তরুণী। ক্যালিফোর্নিয়ার সেকরেমনতো এলাকায় গুলিতে ২ জন নিহত হয়েছেন।

এই বছর এখন পর্যন্ত ৫৯৯টি গোলাগুলির ঘটনা ঘটেছে দেশটিতে। ২০২০ সালে ৬১১ এবং ২০১৯ সালে ৪১৯টি ঘটনা ঘটেছিল।

গবেষকেদের দাবি, সামাজিক ও অর্থনৈতিক খাতে মহামারির প্রভাবের কারণে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। সপ্তাহান্তে ছুটিতে ঘরোয়া অনুষ্ঠান ও বিভিন্ন সড়কে আয়োজিত বক্সিং অনুষ্ঠানে এসব গুলিবর্ষণের ঘটনা বেশি হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!