জানা যায়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের বাসিন্দা ঐ কিশোর। নাম তার টৈলিন রোজ। বয়স ১৪ বছর। টৈলিন রোজ গত শুক্রবার স্কুল যাচ্ছিল। সে সময়েই রোবিন স্টেট হাইস্কুলের বাইরে একটি স্তম্ভে বজ্রপাত হয়। এরপর সেখান থেকেই টৈলিন রোজ তড়িদাহত হয়। তারপরেই অজ্ঞান হয়ে যায় ছেলেটি। এই ঘটনার পর কিছুক্ষণ সে কিছু বুঝতে পারছিল না, কিছু অনুভবও করতে পারছিল না। সেই সময় সে কিছু শুনতেও পারছিল না।
টৈলিন যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল তার পাশেই স্কুলের গেট। সেখানে একটি অন্য বাচ্চার বাবা দাঁড়িয়েছিলেন। তিনি টৈলিন রোজকে ওভাবে দেখে সেখানে দৌড়ে যান। এরপর টৈলিনকে স্কুলের ভেতরে নিয়ে যাওয়া হয়। এরপর ঘটনাটির বিষয়ে বাচ্চাটির মাকে জানানো হয়। টৈলিন রোজের বাড়ির লোক এসে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর টৈলিন রোজের জ্ঞান ফেরে।
.png)
তার মা জানান, জ্ঞান ফেরার কিছুক্ষণ পর তার সন্তান কিছু শুনতে পারছিল না। চিকিৎসকরা তার পরীক্ষা করে দেখেন টৈলিন জুতা পরেছিল, তার জন্যেই তার প্রাণ এ যাত্রায় বেঁচে গেল। তার জুতায় মোটা রবারের স্তর ছিল। তাই বিদ্যুৎস্পৃষ্ট হয়েও সে প্রাণে বেঁচে গেল। তার জুতাই সেই বিদ্যুৎ শুষে নিয়েছিল। তাই তার সাধারণ চোট আসা ছাড়া আর কোনো ক্ষতিই হতে পারেনি। তার শরীরে বেশ কয়েকটি জায়গায় আঘাত লেগে ছিল। তবে তা দুই থেকে তিন দিনের মধ্যে ভালো হয়ে গেছে।