ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৫৬, ৩ নভেম্বর ২০২১
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ২২
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ২২

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের শুধনটি জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ায় শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আট জন।

স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ডন নিউজ। 

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা রাজা মোয়াজ্জাম জানান, "৪০ জন যাত্রী নিয়ে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে বাঁক নেওয়ার সময় বাসটি গভীর খাদে পড়ে যায়।"

Advertisement

তিনি দুর্ঘটনার জন্য দ্রুত গতিকে দায়ী করে বলেন, “কর্তৃপক্ষ নিহত ও আহতদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।”

পাকিস্তান শাসিত কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদের প্রায় ১৬০ কিলোমিটার (৯৫ মাইল) পূর্ব দিকে দুর্গম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি প্রথমে রাস্তার বাম পাশের পাহাড়ে ধাক্কা খায় এবং তারপর হঠাৎ ডানদিকে মোড় নেয় এবং রাস্তা থেকে প্রায় ৫০০ মিটারেরও বেশি নিচে পড়ে যায়।

স্থানীয় প্রশাসনের আরেকজন কর্মকর্তা এ দুর্ঘটনায় ২৩ জনের প্রাণহানির খবর জানিয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!