ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সৌদিকে ৬৫০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ৫ নভেম্বর ২০২১
সৌদিকে ৬৫০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

সৌদি আরবের কাছে ৬৫ কোটি ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির প্রস্তাবে অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রতিরক্ষা দফতর পেন্টাগন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ অনুমোদন দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ক্ষমতায় আসার পর এই প্রথম সৌদিকে বিপুল অস্ত্র দিতে যাচ্ছে দেশটি। বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা দফতর বিবৃতিতে জানায়, ড্রোন হামলা ঠেকিয়ে সৌদি আরব যাতে নিজেদের সুরক্ষিত রাখতে পারে, সে জন্য রিয়াদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এ ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে পররাষ্ট্র দপ্তর।

পেন্টাগন জানিয়েছে, নিজস্ব নিরাপত্তা জোরদারে সৌদি আরব এ অস্ত্র কিনছে। মিত্র রিয়াদকে বর্তমান ও ভবিষ্যৎ নিরাপত্তা হুমকি মোকাবিলায় সহযোগিতার জন্য এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

Advertisement

২৮০টি অত্যাধুনিক মাঝারি পাল্লার এআইএম-১২০সি ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি কিনতে পারবে সৌদি। খবরে বলা হয়, মধ্য পালার এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রগুলো ৬৫ কোটি ডলারে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৫৭৬ কোটি ৪০ লাখের বেশি।

অস্ত্র বিক্রয়ের জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে না। তবে মার্কিন আইনপ্রণেতারা সিনেট ও প্রতিনিধি পরিষদে একটি অসম্মতি বিল পাস করে এই চুক্তি আটকিয়ে দিতে পারেন। এর আগে, ইয়েমেনে নির্বিচারে হামলার জন্য চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি নেতৃত্বাধীন জোটকে সহায়তা বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। 

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সঙ্গে ২০১৫ সাল থেকে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা রাজধানী দখল করে নিলে এই সংঘাত শুরু হয়। সৌদি জোট ইয়েমেনে বিমান হামলায় মার্কিন অস্ত্র ব্যবহারের প্রমাণ রয়েছে। বেসামরিক মানুষের উপর বিমান হামলায় সৌদি জোট ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে। পরবর্তীতে জার্মানিসহ বেশ কয়েকটি দেশ সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!