ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে জুমার নামাজে ফের বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:২৭, ১২ নভেম্বর ২০২১
আফগানিস্তানে জুমার নামাজে ফের বোমা হামলা
আফগানিস্তানে অশান্ত নানগারহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণ ঘটে। ছবি: সংগৃহীত

আফগানিস্তানে অশান্ত নানগারহার প্রদেশের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবারের স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটের দিকে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। হাসপাতালের এক কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে তালেবানশাসিত আফগানিস্তানে সম্প্রতি জঙ্গিগোষ্ঠী আইএস একাধিক মসজিদে জুমার নামাজ চলাকালে হামলা চালিয়েছে।

Advertisement

আগের হামলাগুলো শিয়াদের মসজিদে হলেও এবারের হামলার শিকার মসজিদটিতে মূলত সুন্নি মুসলিমরা নামাজ পড়তেন। বিস্ফোরণটি পূর্ব প্রদেশের স্পিন ঘর জেলায় ঘটেছে, গত আগস্ট মাসে তালেবানরা দেশটির ক্ষমতা দখল করার পর থেকে ইসলামিক স্টেট গ্রুপের কার্যকলাপের কেন্দ্রস্থল এটি।

সর্বশেষ গত নভেম্বরের শুরুতে, আইএস যোদ্ধারা কাবুলের জাতীয় সামরিক হাসপাতালে হামলা চালায়। এতে কমপক্ষে ১৯ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!