স্থানীয় সময় শনিবার সকালের এ ঘটনাকে ‘চলমান পরিস্থিতির’ অংশ বলে বর্ণনা করেছে সংস্থাটি। তবে এফবিআই এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। এফবিআই সার্ভার থেকে সাইবার হামলার ব্যাপারে সতর্ক করে পাঠানো ই-মেইলে প্রেরকের ঠিকানায় নাম ছিল যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের।
ওই সার্ভার ব্যবহার করে সম্ভাব্য সাইবার হামলার ব্যাপারে সতর্ক করা হয় এবং ই–মেইলের শিরোনাম ছিল অতীব জরুরি: হামলাকারীরা সিস্টেমে ঢুকে পড়েছে।
.png)
স্প্যামবিরোধী নজরদারির কাজ করে অলাভজনক প্রতিষ্ঠান স্প্যামহাউস। প্রতিষ্ঠানটি বলছে, ওই ই–মেইলগুলোতে প্রাপকদের বলা হয়, তারা একটি ‘স্পর্শকাতর ধারাবাহিক হামলার’ লক্ষ্য হতে যাচ্ছেন এবং এসব হামলা করবে ‘ডার্ক ওভারলোড’ নামের একটি চাঁদাবাজ গোষ্ঠী।
স্প্যামহাউস টুইট করেছে, তারা অনেক ব্যাঘাত ঘটাচ্ছে, কারণ, এটা বাস্তব হুমকি এবং সত্যিকার অর্থে মেইলগুলো এফবিআইয়ের অবকাঠামো থেকে আসছে।’ টুইটে আরও জানানো হয়েছে, ই–মেইলগুলোতে প্রেরকের পক্ষ থেকে নাম অথবা যোগাযোগের কোনো তথ্য দেওয়া হয়নি।
এক বিবৃতিতে এফবিআই বলেছে, তারা এদিন সকালে @ic.fbi.gov ই–মেইল অ্যাকাউন্ট থেকে ভুয়া ই–মেইল পাঠানোর ঘটনা সম্পর্কে অবগত আছে।
সংস্থাটি বলেছে, সমস্যাটি চিহ্নিত করার সঙ্গে সঙ্গে তারা ক্ষতিগ্রস্ত হার্ডওয়্যারটি নিষ্ক্রিয় করে এবং জনসাধারণকে ই–মেইলের ব্যাপারে সতর্ক থাকার কথা বলে।
হ্যাকাররা এটা করেছে নাকি এফবিআইয়ের সার্ভারে প্রবেশাধিকার আছে এমন কোনো ব্যক্তি করেছে, এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।