কেটার্স নিউজ এজেন্সির কাছে জেক দাবি করেছেন, তার বাড়ির চারপাশে উঁচু পাঁচিল। কোনও ভাবেই সেই পাঁচিল টপকে বাড়িতে অন্য কোনও জন্তু ঢুকে পড়ার সম্ভাবনা নেই। তা হলে? সত্যিই কি ওটা কোন কুকুরের ‘ভূত’! যদিও এর কোনও সদুত্তর মেলেনি।
জেক বলেন, “রাতে সিগারেট খেতে ঘরের বাইরে বেরিয়েছিলাম। ঘরের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো। আমার পিছু পিছু পোষ্য রাইডারও বেরিয়েছিল। হঠাৎ দেখি সে ছুটোছুটি শুরু করেছে। দেখে মনে হচ্ছিল কারও সঙ্গে খেলছে। রাতে সাধারণত রাইডার এ রকম করে না।”
.png)
ব্যাপারটা ঠিক বুঝতে পারছিলেন না জেক। সিগারেট শেষ হতেই ঘরে ঢোকেন। সন্দেহ হওয়ায় ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তিনি। সেটা দেখতে গিয়েই আঁতকে ওঠেন জেক। তার দাবি, “আমার ধারণা ঠিকই ছিল। ওখানে রাইডার একা ছিল না। ওর সঙ্গে আরও কেউ ছিল। সিসিটিভি ফুটেজে কুকুরের অবয়ব ধরা পড়েছে।”
তা হলে কি এটা কুকুরের ভূত? নেটমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন জেক। সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে।
ভিডিওটি দেখুন:
সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়া টাইমস