মর্গে সাত ঘণ্টা পর বেঁচে উঠল ‘মৃত’ ব্যক্তি
একটি মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর সুরেশকুমার নামে ওই ব্যক্তির দেহ হাসপাতালেই মর্গের ফ্রিজারে রাখা হয়। সেখানে প্রায় সাত ঘণ্টা রাখার পর হঠাৎই সেই দেহেই প্রাণ ফিরল! ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে।
সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা গেছে, বিদ্যুৎ-মিস্ত্রি সুরেশ বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন গত বৃহস্পতিবার। তাকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য সুরেশের দেহ মর্গের ফ্রিজারে রাখা হয়। সুরেশের পরিবারকে ডেকে দেহ শনাক্ত করেন শ্রীকেশের শ্যালিকা মধুবালা। ময়নাতদন্তের জন্য অনুমতিও দিয়ে দেন তিনি। হঠাৎ মধুবালা খেয়াল করেন, শ্রীকেশের শরীর নড়ছে। তিনিই চিৎকার করে বাকিদের খবর দেন।
মধুবালার চিৎকার শুনেই হাসপাতালের কর্মীরা তৎপর হয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে শ্রীকেশকে মর্গ থেকে বের করে হাসপাতালের শয্যায় স্থানান্তরিত করা হয়। তার শারীরিক পরীক্ষা শুরু করা হয়।
.png)
মোরাদাবাদের চিফ মেডিকেল সুপারিন্টেডেন্ট ডা. শিব সিং জানান, ভোর তিনটার সময় এমারজেন্সি মেডিকেল অফিসার যখন শ্রীকেশের শরীর পরীক্ষা করেছিলেন, তার হৃৎপিণ্ডে কোনো স্পন্দন ছিল না। শরীরে প্রাণের কোনো লক্ষণ ছিল না। একাধিকবার শ্রীকেশের শরীর পরীক্ষা করার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
কীভাবে এমনটা হলো তা অবশ্যই খতিয়ে দেখা হবে। আপাতত শ্রীকেশের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার খেয়াল রাখাই এখন সবেচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে জানান ডা. শিব সিং।
সূত্র: আনন্দবাজার পত্রিকা