ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইতালি উপকূলে ২৫০ অভিবাসী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৩২, ২৮ নভেম্বর ২০২১
ইতালি উপকূলে ২৫০ অভিবাসী উদ্ধার
ছবি: সংগৃহীত

ইতালির উপকূল থেকে আড়াইশো অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার পর্যন্ত অভিযান চালিয়ে নবজাতকসহ এসব অভিবাসীদের উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যম দ্য নিউ আরব এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া ও সাগরের পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান চালাতে ১৬ ঘণ্টা সময় লেগেছে। মোট ২৪৪ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শিশু রয়েছে। 

উল্লেখ্য, সম্প্রতি ইতালি উপকূলে নৌকায় করে আসা অভিবাসীদের সংখ্যা বেড়েছে। এতে অভিবাসীদের স্রোত ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারদের সঙ্গে একটি চুক্তি নিয়ে চাপে মারিও দ্রাঘির সরকার।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!