ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সু চির বিরুদ্ধে মামলার প্রথম রায় ৬ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:০০, ৩০ নভেম্বর ২০২১
সু চির বিরুদ্ধে মামলার প্রথম রায় ৬ ডিসেম্বর
অং সান সু চি

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা একাধিক মামলার প্রথম রায় আগামী ৬ ডিসেম্বর দিতে যাচ্ছেন দেশটির একটি আদালত।

তার বিরুদ্ধে সেনাবিরোধী উসকানি, রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ বেশ কয়েকটি অভিযোগ আছে। 

তবে মঙ্গলবার উত্তেজনা উসকে দেওয়া এবং কোভিড-১৯ বিধিনিষেধ লঙ্ঘনের মাধ্যমে একটি প্রাকৃতিক দুর্যোগ আইন ভাঙার দায়ে হওয়া মামলার রায় দেওয়ার কথা ছিল সামরিক শাসনে থাকা  এক বিচারকের। কিন্তু পরে তা মুলতবি করা হয়েছে। খবর আরব নিউজ ও রয়টার্সের।

Advertisement

এই দুই অভিযোগে দোষী সাব্যস্ত হলে প্রথমটিতে সর্বোচ্চ দুই বছর এবং পরেরটিতে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড হতে পারে সু চির।

সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলের অন্যতম নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টও এসব অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছেন, দোষী সাব্যস্ত হলে তারও একই সাজা হতে পারে।

মিয়ানমারে চলতি বছরের ১ ফেব্রুয়ারি রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।

গ্রেফতার করা হয় অং সান সু চিসহ তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) শীর্ষ নেতাদের। সেনা হেফাজতে নেয়ার চার মাস পর গত জুনে বিচার শুরু হয় সু চির। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে কয়েক দশক পর্যন্ত কারাদণ্ড হতে পারে সু চির।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!