ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইয়েমেনে ইরানি সেনা অবস্থানে হামলার দাবি করল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৫, ২ ডিসেম্বর ২০২১
ইয়েমেনে ইরানি সেনা অবস্থানে হামলার দাবি করল সৌদি আরব
ছবি: সংগৃহীত

ইয়েমেনের ভূখণ্ডে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনা মোতায়েন রয়েছে বলে সৌদি আরব যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র খাতিবজাদে বলেছেন, তেহরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করে সৌদি আরব তার নিজের অপরাধযজ্ঞ থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্নদিকে নেয়ার চেষ্টা করছে।

সৌদি আরব দাবি করেছে তারা সানার একটি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে তা বৈধ লক্ষ্যবস্তু এবং একটি গোপন সামরিক স্থাপনায় চালানো হয়েছে যেখানে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সেনা মোতায়েন রয়েছে। এরপর ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বললেন।

Advertisement

সাঈদ খাতিবজাদে ইয়েমেনের সঙ্গে ইরানের যেকোনো সামরিক সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, ইয়েমেনে ইরানের সামরিক বাহিনীর কোনো স্থাপনা নেই যেখানে আগ্রাসীরা হামলা চালাবে।

তিনি বলেন, এই ধরনের অভিযোগ করার কারণ হচ্ছে সৌদি আরব ইয়েমেনে যে বর্বরতা চালাচ্ছে তা থেকে মধ্যপ্রাচ্য এবং বাকি বিশ্বের মানুষের মনোযোগ ভিন্নদিকে ঘুরিয়ে দিতে চায়। তবে এই ধরনের ভিত্তিহীন অভিযোগের মধ্যদিয়ে প্রকৃত সত্য বদলে দেয়া যাবে না। 

দারিদ্র্যপীড়িত ইয়েমেনে সৌদি আরব ও  তার মিত্ররা আগ্রাসন চালিয়ে মারাত্মক কৌশলগত ভুল করেছে বলেও খাতিবজাদে উল্লেখ করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!