[ আন্তর্জাতিক ]
গোলান থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব পাস
ছবি: সংগৃহীত
সিরিয়ার গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরায়েলের সব সেনাকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করার জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ দাবি জানিয়েছে।
গত বুধবার পরিষদে এ দাবির পক্ষে একটি প্রস্তাব পাস করা হয়।
একইসঙ্গে গোলান মালভূমির পর ইহুদিবাদী ইসরায়েল যে নিজের মালিকানা দাবি করছে তাকে বাতিল বলে ঘোষণা করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।
.png)
'সিরীয় গোলান' শীর্ষক ওই প্রস্তাব রেকর্ডসংখ্যক ভোটে পাস হয়েছে। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৯৪টি বিপক্ষে মাত্র আট ভোট পড়েছে এবং ভোট দেয়া থেকে বিরত ছিল ৬৯টি দেশ।
প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল, আমেরিকা, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, পালাউ, মার্শাল আইল্যান্ড এবং মাইক্রোনেশিয়া।
প্রস্তাবে বলা হয়েছে, ১৯৬৭ সালের ৪ জুনের আগের সীমানা মেনে নিয়ে ইসরায়েলকে গোলান মালভূমি থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং শিগগিরই শান্তি আলোচনায় বসতে হবে।
সূত্র: তাসনিম নিউজ
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!