ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তির পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৬, ৮ ডিসেম্বর ২০২১
ভারতে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তির পরিচয় প্রকাশ
ছবি: বরুণ সিং

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে তার স্ত্রীসহ মোট ১৩ জন নিহত হয়েছেন সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায়। হেলিকপ্টারে ছিলেনই ১৪ জন, একমাত্র ব্যক্তি হিসেবে প্রাণে বেঁচেছেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং।

বুধবার (৮ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রুপ ক্যাপ্টেন বরুণের দেহের ৮০ শতাংশ পুড়ে গেছে। তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং তামিল নাড়ুর ওয়েলিংটন শহরে অবস্থিত ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের ডিরেক্টিং স্টাফ পদে রয়েছেন। এর আগে নিজের চালানো একটি এলসিএ তেজাস ফাইটার জেটকে বিধ্বস্তের হাত থেকে বাঁচানোর ঘটনায় ২০২০ সালে ভারতের স্বাধীনতা দিবসে ‘শুরিয়া চক্র’ পদক পেয়েছিলেন তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!