ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নির্বাচনে হেরে ভোটারকে থুতু চাটতে বাধ্য করলেন নেতা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৭, ১৩ ডিসেম্বর ২০২১
নির্বাচনে হেরে ভোটারকে থুতু চাটতে বাধ্য করলেন নেতা!
ছবি: সংগৃহীত

স্থানীয় পঞ্চায়েত প্রধানের পদে দাঁড়িয়ে হেরে গিয়েছেন। তার পর মনে হয়েছে তার হারের জন্য দায়ী দলিত ভোটাররা। তাই দুই দলিত ব্যক্তিকে নিজের হারের জন্য মারলেন তিনি, চাটালেন থুতুও। সম্প্রতি ভারতের বিহার রাজ্যের ঔরঙ্গাবাদে ঘটনাটি ঘটেছে।

ঘটনার ভিডিও ভাইরাল হতেই পুলিশ গ্রেফতার করেছে অভিযুক্ত ব্যক্তিকে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম বলবন্ত সিংহ। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বলবন্ত নিজের হারের জন্য গালমন্দ করছেন দুই দলিত ব্যক্তিকে এবং তাদের মারছেন।

ভিডিওতে বলবন্তকে বলতে শোনা যাচ্ছে, তিনি টাকা দেওয়া সত্ত্বেও ওই দুই দলিত ভোট দেননি তাকে। শাস্তি হিসাবে কান ধরে উঠবস করানোর পাশাপাশি থুতু চাটতেও বাধ্য করছেন অভিযুক্ত বলবন্ত। ভিডিওতে দেখা যাচ্ছে, মাটিতে থুতু ফেললেন বলবন্ত। তার পর দলিতদের ঘাড় ধরে তা চাটতে বাধ্য করছেন তিনি।

Advertisement

ভিডিও ভাইরাল হতেই ব্যবস্থা নিয়েছে পুলিশ। সে জেলার পুলিশ সুপার কান্তেশ কুমার মিশ্র ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে।

ভিডিওটি দেখুন:

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!