গতকাল রোববার দেশটির পারওয়ান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
পারওয়ানের নিরাপত্তা বিভাগের প্রধান আউয়াল গুল জানান, গতকাল প্রদেশে গাড়ি উল্টে গেলে তালেবানের পাঁচ সদস্য নিহত ও চারজন আহত হন।
.png)
পারওয়ানের পুলিশপ্রধান জানান, বাগরামের দুই লেনে দুর্ঘটনাটি ঘটে।
গত ১৩ নভেম্বর থেকে দেশে অন্তত সাতটি বড় ধরনের নিরাপত্তাসংক্রান্ত ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৬৩০ জন নিহত বা আহত হয়েছেন।
গত আগস্টের মাঝামাঝি আফগানিস্তানের দখল নেয় তালেবান। আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাওয়ার পর থেকে দেশটির রাজধানী কাবুলসহ একাধিক স্থানে বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। আফগানিস্তানে তালেবানের প্রতিপক্ষ হিসেবে পরিচিত আইএস।
সূত্র: এনডিটিভি