ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাইবেরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৭, ১৫ ডিসেম্বর ২০২১
সাইবেরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ‘শীতল অঞ্চল’ খ্যাত রাশিয়ার সাইবেরিয়ায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে বলে জানিয়েছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। গত বছর সুমেরু অঞ্চলটির ভার্খোয়ানস্ক শহরে এই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে জাতিসংঘের অন্তর্গত সংস্থাটি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ডব্লিউএমও জানায়, ২০২০ সালে ২০ জুনে ভার্খোয়ানস্কে ওই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যা অঞ্চলটির ইতিহাসে সর্বোচ্চ। সেই সময় তীব্র তাপপ্রবাহ চলছিল সাইবেরিয়ায়। শুধু তাই নয়, সেই গ্রীষ্মে সাইবেরিয়ার সর্বত্রই তাপমাত্রা ছিল স্বাভাবিকের অনেক উপরে, গড়ে ১৮ ডিগ্রি ফারেনহাইট বা ১০ ডিগ্রি সেলসিয়াস।

ডব্লিউএমও’র সেক্রেটারি-জেনারেল পেটেরি টালাস জানিয়েছেন, সেই তীব্র তাপপ্রবাহের ফলে ওই সময় একের পর এক ভয়াবহ দাবানল হয়েছিল সাইবেরিয়ায়। এর ফলে সেখানকার সমুদ্রের বরফ খুব বেশি হারে গলে গিয়েছিল।

Advertisement

রুশ পরিবেশ ও বনমন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সাইবেরিয়ার ইতিহাসে সবচেয়ে মারাত্মক দাবানল হয়েছে ওই বছরেই। শুধু ওই বছরেই দাবানলে পুড়ে শেষ হয়ে গিয়েছে রাশিয়ার বনাঞ্চলের ৪ কোটি ৬০ লক্ষ একর (বা ১৮ কোটি ৬০ লক্ষ হেক্টর) জমি। সেই ভয়ঙ্কর দাবানলের ধোঁয়া পৌঁছে যায় উত্তর মেরু পর্যন্ত।

সাইবেরিয়ার ১১৫ কিলোমিটার উত্তরে ভার্খোয়ানস্ক শহরটি অবস্থিত। পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত এই অঞ্চলটির তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, যা বৈশ্বিক উষ্ণায়নের দ্বিগুণেরও বেশি। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ওই অঞ্চলের পরিস্থিতির আরও ভয়াবহ অবনতি ঘটবে বলে আশঙ্কা ডব্লিউএমও’র।

সূত্র: আল জাজিরা

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!