ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মঙ্গলগ্রহে সন্ধান মিললো পানির

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫১, ১৭ ডিসেম্বর ২০২১
মঙ্গলগ্রহে সন্ধান মিললো পানির
ছবি: সংগৃহীত

সৌরজগতের ‘লাল গ্রহ’ খ্যাত মঙ্গলের গিরিখাতে উল্লেখযোগ্য পরিমাণ পানির সন্ধান পাবার কথা জানিয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মার্কিন গণমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় স্পেস এজেন্সি এবং রোসকসমসের মধ্যে যৌথ মিশন হিসাবে ২০১৬ সালে চালু হয়েছিল এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার। এটিই মঙ্গল গ্রহের ভ্যালেস মেরিনারিস গিরিখাতে পানি শনাক্ত করেছে।

Advertisement

এই অঞ্চলটি অনেকটা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের মতো। তবে আয়তনে এটি গ্র্যান্ড ক্যানিয়নের চেয়ে ১০ গুণ দীর্ঘ, পাঁচ গুণ গভীর এবং ২০ গুণ প্রশস্ত। গিরি খাতটির পৃষ্ঠের ঠিক নিচেই পানি পাওয়া গেছে। এছাড়া, মঙ্গলের বেশির ভাগ পানি গ্রহটির মেরু অঞ্চলে অবস্থিত। তা বরফ হিসেবে জমে রয়েছে।

ভ্যালেস মেরিনারিস অঞ্চলটি গ্রহটির বিষুবরেখার ঠিক দক্ষিণে, যেখানে তাপমাত্রা সাধারণত পানিকে বরফে পরিণত করার জন্য যথেষ্ট ঠান্ডা হয় না।

ইউরোপিয়ান মহাকাশ সংস্থা জানায়, ‘ভ্যালিস মেরিনারিস’ গিরিখাতের পৃষ্ঠতলে থাকা পানি 'দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার' -এর ফাইন রেজুলেশন এপিথার্মাল নিউট্রন ডিটেক্টরের মাধ্যমে শনাক্ত হয়েছে। যন্ত্রটি মঙ্গল পৃষ্ঠের ১ মিটার (৩ দশমিক ২৮ ফুট) গভীরের মাটির হাইড্রোজেন ম্যাপিং করতে সক্ষম।

২০১৮ সালের মে থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত 'দ্য এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার'র সাহায্যে এ পর্যবেক্ষণ করা হয়। এর আগের অরবিটারগুলো কেবল মঙ্গল পৃষ্ঠের নিচে পানির সন্ধান করেছে এবং গ্রহটির ধূলিকণার নিচে স্বল্প পরিমাণে পানি শনাক্ত করেছে।

গত বুধবার ইকারাস জার্নালে ইউরোপিয়ান মহাকাশ সংস্থার নতুন এই আবিষ্কারের বিস্তারিত প্রকাশিত হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!