এর আগে, ৯ জুলাই বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দেশটির পেশাদার কূটনীতিক পিটার ডি. হাসকে মনোনয়ন দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পিটার ডি. হাস ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলারের স্থলাভিষিক্ত হবেন।
গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের সিনেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির শুনানিতে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ থাকলে পুরো অঞ্চল লাভবান হবে।
.png)
তিনি আরো বলেন, বাংলাদেশে আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে পূর্ণ গণতান্ত্রিক অংশগ্রহণ জোরদারে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের কর্মকাণ্ডকে তিনি এগিয়ে নিতে চান। এছাড়া তিনি মানবাধিকার সুরক্ষা দিতে তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাবেন।
পিটার ডি. হাস গত ২০ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে অর্থনৈতিক ও বাণিজ্যবিষয়ক ব্যুরোর প্রিন্সিপাল ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
এর আগে, তিনি যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দফতরের বাণিজ্য নীতি ও আলোচনা বিষয়ে জ্যেষ্ঠ উপদেষ্টা/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ফ্রান্সের প্যারিসে অর্গানাইজেশন ফর ইকনোমিক কোঅপারেশন অ্যান্ড ডেভলপমেন্টে (ওইসিডি) যুক্তরাষ্ট্র মিশনে স্থায়ী উপপ্রতিনিধি ছিলেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সার্ভিসে পিটার হাসের কর্মজীবনে ভারতের মুম্বাইয়ে যুক্তরাষ্ট্র কন্স্যুলেট জেনারেলে কনসাল জেনারেল ছাড়াও পররাষ্ট্র দফতরে পাঁচটি ভৌগোলিক ব্যুরোতে দায়িত্ব পালন করেছেন।