ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে চালু ফেসবুক লাইভ! অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৩, ১৯ ডিসেম্বর ২০২১
স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে চালু ফেসবুক লাইভ! অতঃপর...
ছবি: সংগৃহীত

স্বামীর সঙ্গে অন্তরঙ্গ মূহুর্ত কাটানোর সময় দুর্ঘটনাবশত ফেসবুকে লাইভ হয়ে গিয়েছিলেন এক নারী। বিষয়টি যখন তার নজরে আসে, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিলো। কারণ ফেসবুকে তার অনেক বন্ধুই দেখে ফেলেছেন সেই লাইভ। তার বাবাও ছিলেন সেই দলে।

সম্প্রতি এক টিকটক ভিডিওতে এ কথা জানিয়েছেন আমেরিকার মিসিসিপিতে বসবাসকারী এক নারী। ঘটনার পর এক সপ্তাহ তার কান্না থামেনি বলেও জানিয়েছেন তিনি।

ওই দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই নারী বলেছেন, ‘গত বছর আমার অন্তরঙ্গ মূহুর্তে ব্যাস্ত ছিলাম। দুর্ঘটনাবশত সে সময় ফেসবুকে লাইভ হয়েছিলাম। আমার বাবা-সহ অনেক বন্ধুই তা দেখেছেন। ঘটনার এক সপ্তাহ ধরে কেঁদেছিলাম আমি।’ এক সন্তানের জননী ওই নারী বলেন, ‘আমি ভেবেছিলাম আমার জীবন শেষ হয়ে গেল। যদিও আমার স্বামী বিষয়টি নিয়ে বেশ খুশি।’

Advertisement

ওই নারী জানান, ঘটনার আগে তিনি ফেসবুক ব্যবহার করছিলেন। সে সময়ই তার স্বামী এসে তাকে জড়িয়ে ধরেন। লক না করা ফোন পড়েছিল পাশে। সে সময়ই কোনওভাবে চাপ লেগে শুরু হয় ফেসবুক লাইভ। তা দেখে তার বন্ধু ফোনও করেছিলেন। কিন্তু ওই সময় সেই ফোন ধরা হয়নি।

যদিও সেই লাইভে তাদের অন্তরঙ্গ মূহুর্তের কোনো দৃশ্য দেখা যায়নি। কিন্তু সে সময় চলা তাদের কথাবার্তার শব্দ ধরা পড়েছিল ফেসবুক লাইভের ভিডিওতে। পরে অবশ্য সেই ভিডিও ফেসবুক থেকে মুছে দিয়েছিলেন তিনি এবং ফেসবুকে নিজের প্রোফাইলের নামও পরিবর্তন করেছিলেন।

সূত্র: নিউইয়র্ক পোস্ট, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!