[ আন্তর্জাতিক ]
ওমিক্রনে প্রথম মৃত্যু দেখলো যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি মারা গেছেন। ভাইরাসের এই নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে দেশটিতে এটিই প্রথম কোনো মৃত্যুর ঘটনা।
মঙ্গলবার এক প্রতিবেদনে সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে , ওমিক্রনে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ওই ব্যক্তির বয়স পঞ্চাশের মতো। তিনি কোভিড ভ্যাকসিনের কোনো ডোজই নেননি এবং তার শারীরিক অবস্থা ভালো ছিল না। টেক্সাসের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এটিকে ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো নাগরিকের মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে যারা করোনায় আক্রান্ত হয়েছেন তাদের ৭৩ শতাংশই ওমিক্রনে আক্রান্ত।
.png)
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে ওমিক্রনের দ্রুত বর্ধনশীল প্রভাব দেখা যাচ্ছে। দেশটির উত্তর-পশ্চিম, দক্ষিণ ও মধ্য-পশ্চিম অঞ্চলে নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন তাদের ৯০ শতাংশই আক্রান্ত হয়েছেন ওমিক্রনে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!