এর আগের সপ্তাহে যুক্তরাষ্ট্রে ডেল্টার আধিপত্য চলছিল। ১১ ডিসেম্বর পর্যন্ত ৭দিনে সেখানে যত কভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের ৮৭ শতাংশ সংক্রমিত হয়েছিলেন ডেল্টায়, আর ১২.৬ শতাংশ ওমিক্রনে।
সিডিসি জানায়, যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্ব এলাকার কিছু কিছু অঞ্চলে ওমিক্রন ৯৫ শতাংশের বেশি হয়ে গেছে।
.png)
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ কোটি ১০ লাখ ৯৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় দেশটিতে মৃত্যু হয়েছে আট লাখ সাত হাজার ৯৪৫ জনের। জন্স হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে। এছাড়া ১১ ডিসেম্বর শেষ হওয়া আগের সপ্তাহে আক্রান্তদের ১২ দশমিক ৬ শতাংশ ওমিক্রন ছিল। আর ৮৭ শতাংশই ছিল ডেল্টা ভ্যারিয়্যান্ট।
সূত্র: সিএনএন