বুধবার লিবিয়ার হাই ন্যাশনাল ইলক্ট্রোরাল কমিশন এই বক্তব্য দিয়েছে। এর আগে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে থাকা দেশটির সংসদীয় কমিটি বলেছে, শুক্রবার নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ করা অসম্ভব ব্যাপার।
কমিটি বলেছে, টেকনিক্যাল, জুডিশিয়াল ও নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন যাচাই করে আমরা নির্বাচনী আইন অনুসারে ইলেক্ট্রোরাল বোর্ডকে ২৪ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের অসম্ভাব্যতা নিয়ে জানিয়েছি। সংসদীয় কমিটি জাতীয় সংসদের স্পিকারকে লেখা এক চিঠিতে একথা জানিয়েছে।
.png)
চলতি সপ্তাহের প্রথম দিকে প্রেসিডেন্ট প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা ছাড়াই হাই ন্যাশনাল ইলক্ট্রোরাল কমিশন দেশব্যাপী ইলেক্ট্রোরাল কমিটি বাতিলের নির্দেশ দিয়েছে। কমিশনের এই পদক্ষেপের অর্থ ছিল দেশটিতে নির্বাচন স্থগিত হয়ে যাওয়া।
এদিকে, নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে লিবিয়ায় সংঘর্ষ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে।