ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০১, ২৫ ডিসেম্বর ২০২১
ভারতে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত
ফাইল ছবি

ভারতের রাজস্থানের জয়সলমিরের কাছে বিমানবাহিনীর মিগ-২১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানের পাইলট পাইলট উইং কমান্ডার হারষিত সিনহা মারা গেছেন। 

ভারতের বিমানবাহিনীর বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাত সাড়ে আটটায় রাজস্থানে মিগ-২১ যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়ে যায়। এতে পাইলট উইং কমান্ডার হারষিত সিনহার মৃত্যু হয়। বিমান দুর্ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে।

জয়সলমিরের পুলিশ সুপার অজয় সিংহ সংবাদ সংস্থাকে পিটিআইকে জানিয়েছেন, জয়সলমিরের ডেজার্ট ন্যাশনাল পার্কের একটি জায়গায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

Advertisement

উল্লেখ্য, কয়েকদিন আগেই তামিলনাড়ুতে হেলিকপ্টার ভেঙে মৃত্যু হয় জেনারেল বিপিন রাওয়তসহ ১৪ জনের।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!