মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, নৌকাটিতে প্রায় ৭০ জন শরণার্থী আছেন।
তবে নৌকাটিতে ১২০ জন শরণার্থী আছেন বলে জানিয়েছেন স্থানীয় জেলেদের নেতা বদরুদ্দিন জুসুফ।
.png)
অ্যামনেস্টি ইন্দোনেশিয়ার নির্বাহী পরিচালক উসমান হামিদ বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের উদ্ধারে অভিযান পরিচালনায় আঞ্চলিক দেশগুলোর সম্মিলিত দায়িত্ব নেয়া দরকার।
এদিকে আটকে পড়া রোহিঙ্গাদের উদ্ধারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
প্রসঙ্গত, বছরের পর বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে জীবনের ঝুঁকি নিয়ে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার যাওয়ার চেষ্টা চালান রোহিঙ্গা শরণার্থীরা।