ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভারতের ১৫টি স্থানের নতুন নাম দিল চীন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:২৩, ২ জানুয়ারি ২০২২
ভারতের ১৫টি স্থানের নতুন নাম দিল চীন
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশের ১৫টি স্থানের নতুন নামকরণ করেছে চীন। এ ঘটনায় ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে বৈরী প্রতিবেশি দুই দেশের মধ্যে।

চীনের নতুন নামকরণ করা স্থানগুলোর মধ্যে রয়েছে ৮টি আবাসিক এলাকা, ৪টি পাহাড়, ২টি নদী ও ১টি পাহাড়ি পথ। চীন এই প্রদেশটিকে বরাবরই দক্ষিণ তিব্বতের অংশ মনে করে থাকে। তবে দেশটির এই দাবিকে কখনই স্বীকার করে না ভারত।

বার্তা সংস্থা এনডিটিভি জানায়, বেইজিংয়ের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, অরুণাচল ভারতের প্রদেশ ছিল এবং থাকবে। নাম পরিবর্তন করে এ সত্য কখনো বদলে দেওয়া যাবে না।

Advertisement

তবে ভারতের এমন প্রতিক্রিয়ার পরও নাম পরিবর্তনের পক্ষে সাফাই গেয়েছে চীন। স্থানীয় সময় শুক্রবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অরুণাচল প্রদেশের কয়েকটি স্থানের নাম পরিবর্তন কোন অবৈধ বিষয় নয়। অঞ্চলটিকে ফের দক্ষিণ তিব্বতের অংশও বলেন তিনি। পাশাপাশি নাম পরিবর্তনকে 'চীনের অভ্যন্তরীণ বিষয়' বলেও উল্লেখ করা হয়।

চীনের তরফ থেকে অরুণাচল প্রদেশের কোনো স্থানের নতুন নামকরণের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০১৭ সালেও একইভাবে প্রদেশটির কয়েকটি স্থানের নতুন করে নামকরণ করেছিল বেইজিং।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!