সোমবার (৩ ডিসেম্বর) পত্রিকাটি এমন কথা জানিয়ে একে দেশের জন্য আপাত হুমকি বলে অভিহিত করেছে।
ওয়েবসাইট হ্যাক হওয়ার পর জেরুজালেম পোস্টের মূল পাতায় সংবাদের পরিবর্তে একটি ইলাস্ট্রেশন দেখা যায়। যেখানে জেনারেল কাশেম সোলাইমানিকে স্মরণ করে কিছু বার্তা দেওয়া হয়েছে। গত বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন।
.png)
জেরুজালেম পোস্টের ওয়েবসাইটে ওই ইলাস্ট্রেশনে রিং পরিহিত একটি আঙুল থেকে বুলেটের মতো কিছু একটা কিছু ছুটতে দেখা যায়। এর পাশে লেখা রয়েছে, ‘আমরা তোমাদের ততটা কাছাকাছি পৌঁছে গেছি, যতটা তোমরা কল্পনাও করতে পারো না।’ উল্লেখ্য, কাশেম সোলাইমানিও তার অনামিকায় রিং পরতেন।
জেরুজালেম পোস্ট ইসরায়েলের একটি ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা। দৈনিকটির পক্ষ থেকে টুইট করে সমস্যা সমাধানে কাজ চলছে বলে জানানো হয়েছে। পত্রিকাটি আরও বলেছে, ‘আমরা আমাদের ওয়েবসাইট হ্যাকের বিষয়টি সম্পর্ক অবগত রয়েছি। এটা একই সঙ্গে ইসরায়েলের জন্যও সরাসরি একটি হুমকি।’
তবে জেরুজালেম পোস্টের মোবাইল অ্যাপ ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া ইসরায়েলের অন্য বড় নিউজ ওয়েবসাইটগুলোও স্বাভাবিকভাবে কাজ করছে।
সূত্র: এবিসি নিউজ