সংবাদমাধ্যম এনডিটিভি’র প্রতিবেদনে জানানো হয়, নতুন এ ধরনটিতে ভাইরাসের অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। ফলে এর সঙ্গে লড়াইয়ে কোভিডের চলতি টিকাগুলো কার্যকরী না হতে পারে বলেও শঙ্কা রয়েছে।
ফ্রান্সের মার্সেলি শহরে অন্তত ১২ জনের দেহে করোনার এ নতুন ধরনটি শনাক্ত হয়েছে। জানা গেছে, এ শহরের অনেকে প্রায়ই আফ্রিকার দেশ ক্যামেরুনে যাতায়াত করেন। ভাইরাসটির ধরন ক্যামেরুন থেকেই এসেছে কিনা, তা স্পষ্ট নয়।
.png)
এদিকে ভাইরাসের এ নতুন রূপ ‘ইহু’ কতটা সংক্রামক তা এখনও জানা যায়নি। এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণাও দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তবে কয়েক জনের দেহে এ ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটি। এটাকে করোনা নতুন ধরন হিসেবে ঘোষণা দেয়ার আগে আরও বেশি খতিয়ে দেখছেন গবেষকরা।
এ প্রসঙ্গে একটি দীর্ঘ টুইট করেছন মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং। তার মতে, এখন করোনার নতুন ধরনগুলো একের পর এক আসতে থাকবে। তার মানে এই নয় যে তারা প্রত্যেকেই বিপজ্জনক। সংখ্যাবৃদ্ধি করার ক্ষমতার উপর নির্ভর করে এটির বিপজ্জনক হয়ে ওঠা। মূল ভাইরাসটি থেকে কতগুলো মিউটেশন হচ্ছে তাও গুরুত্বপূর্ণ বিষয় বলে তিনি জানান।
গত ২৪ ডিসেম্বর প্রথম ওমিক্রন আক্রান্তের খবর মেলে দক্ষিণ আফ্রিকায়। তারপর বিশ্বের প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়ে করোনার এ ধরন। ভারতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ১ হাজার ৯০০।