[ আন্তর্জাতিক ]
সিংহকে কোলে তুলে হাঁটছেন নারী!
ছবি: সংগৃহীত
পোষা প্রাণীকে হরহামেশাই কোলে নিতে দেখা যায় যে কাউকে। কিন্তু সিংহ কোলে নেয়ার বিষয়টি হয়তো ভাবনাতেই আনেন না কেউ। তবে এ ব্যাপারটি ঘটিয়েছেন এক নারী। এক সিংহকে দু’হাতে জাপটে ধরে রাস্তা দিয়ে হাঁটেন তিনি। ঘটনাটি ঘটে কুয়েতে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানায়, সিংহটি খাঁচা ভেঙে পালিয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল। যার জেরে সাভাইয়া এলাকায় আতঙ্ক ছড়ায়। দাবি করা হচ্ছে, সিংহটির মালিক ওই নারী।
সিংহটির বিষয়ে জানতে পেরে দুই হাতে জাপটে ধরে বাড়িতে নিয়ে যান তিনি। কিন্তু সিংহটি নিজেকে মুক্ত করার মরিয়া চেষ্টা করছিল।
.png)
ভিডিওটি দেখুন:
hate when this happens pic.twitter.com/laYa0FtSsI
সূত্র: এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!