ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মুসলিম নারীদের নিলামে তোলা ‘বুল্লি বাই’ অ্যাপের মূল হোতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ৬ জানুয়ারি ২০২২
মুসলিম নারীদের নিলামে তোলা ‘বুল্লি বাই’ অ্যাপের মূল হোতা গ্রেফতার
ছবি: প্রতীকী

ভারতের শতাধিক মুসলিম নারীকে নিলামে তোলার অ্যাপ ‘বুল্লি বাই’ তৈরির মূল হোতাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, মুম্বাই পুলিশের একটি দল উত্তরাখন্ড থেকে ১৮ বছর বয়সী তরুণী শ্বেতা সিংকে এই অ্যাপের মাস্টার মাইন্ড আখ্যায়িত করে গ্রেফতার করেছে। এর আগে বেঙ্গালুরু থেকে ২১ বছর বয়স্ক একজন প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীকে গ্রেফতার করার পর শ্বেতা সিংয়ের নাম সামনে আসে।

এনডিটিভি জানায়, শ্বেতা সিংকে উত্তরাখন্ডের আদালতে পেশ করে মুম্বাইতে নিয়ে যাওয়ার জন্য পুলিশ ট্রানজিট রিমান্ড চাইবে। পুলিশের এক মুখপাত্র বলেছেন, মুম্বাইয়ে শ্বেতা সিং এবং ওই শিক্ষার্থীকে  জিজ্ঞাসাবাদের জন্যে একে অপরের মুখোমুখি করা হবে।

Advertisement

আরো পড়ুন>> পুলিশের মাথা কেটে নিলো বিক্ষুদ্ধ বিক্ষোভকারীরা

এনডিটিভি জানায়, শ্বেতা সিং বাবা-মা উভয়কেই হারিয়েছেন। ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শ্বেতা ৷ তার মা ক্যান্সারে মারা যান। তার বাবা ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান । শ্বেতার তিন ভাই বোন।  তার বড় বোন একজন বাণিজ্য স্নাতক এবং তার ছোট ভাই স্কুলের ছাত্র।

বিবিসি জানায়, বুল্লি বাই নামের এই অ্যাপটি একটি ওপেন সোর্স অ্যাপ, যা গিটহাব নামে একটি ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে অপারেট করত। মামলা হওয়ার পর গিটহাব কর্তৃপক্ষ এর কন্টেন্ট নামিয়ে দিয়েছে।

এর আগে 'সুল্লি ডিলস' নামে একটি অ্যাপ এবং ওয়েবসাইট ৮০জনেরও বেশি মুসলমান নারীর প্রোফাইল তৈরি করে। তাতে মূলত অনলাইনে ওই নারীদের নিজেদের আপলোড করা ছবি ব্যবহার করা হয় এবং বলা হয় তারা 'ডিলস অব দ্য ডে'। ব্যবসায়িক পরিভাষায় কোন একটি নির্দিষ্ট দিনে নির্ধারিত দামে সেরা অফারকে 'ডিলস অব দ্য ডে' বলে।

আরো পড়ুন>> কাজাখস্তানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ, শতাধিক হতাহত

বুল্লি বাই কিংবা সুল্লি ডিলস কোন ক্ষেত্রেই, সত্যিকার অর্থে বেচাকেনা ছিল না, কিন্তু এর উদ্দেশ্য ছিল মুসলমান মহিলাদের ব্যক্তিগত ছবি শেয়ার করে তাদের হেয় করা এবং অপমান করা।

বুল্লি বাই'য়ের তালিকায় থাকা দুই জন নারীর অভিযোগের ভিত্তিতে মুম্বাইয়ের পুলিশ বেশ কয়েকটি টুইটার হ্যান্ডেল এবং অ্যাপের ডেভেলপারদের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি দায়ের করেছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!