ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ৭ জানুয়ারি ২০২২
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১৭ জন। বৃহস্পতিবার রাতে বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় মহাসড়কে একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেওয়ায় হতাহতের এ ঘটনা ঘটে। মাইক্রোতে ২৫ জনেরও বেশি যাত্রী ছিল। তারা সবাই এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।

আরো পড়ুন: আটলান্টিকে ব্রিটিশ যুদ্ধজাহাজের সঙ্গে রুশ সাবমেরিনের সংঘর্ষ

Advertisement

জানা গেছে, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!