ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইতালি থেকে ফেরা এক ফ্লাইটে ১৭৩ যাত্রীর করোনা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২১, ৮ জানুয়ারি ২০২২
ইতালি থেকে ফেরা এক ফ্লাইটে ১৭৩ যাত্রীর করোনা
ফাইল ফটো

দুই দিনের মধ্যে দ্বিতীয়বার, ইতালি থেকে একটি ফ্লাইটে ভারতে আসা ১৭৩ যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

গতকাল (শুক্রবার, ৭ জানুয়ারি) রোম থেকে আসা দেশটির পাঞ্জাবের অমৃতসরের ফ্লাইটে থাকা ২৮৫ জন যাত্রীর মধ্যে ১৭৩ জনের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে।

শনিবার ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করে ব্রিটিশ সংবাদসাধ্যম বিবিসি। ফ্লাইটটি বুধবার রোমের মিলান থেকে অমৃতসরে আসার পর শতাধিক যাত্রীর করোনা পরীক্ষা করা হয়।

Advertisement

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, করোনা শনাক্তের পর ফ্লাইটের যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নিজ বাড়িতে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার ইতালির মিলান থেকে অমৃতসরে আসা একটি ফ্লাইটের ১৬০ জন যাত্রীর মধ্যে ১২৫ জনের করোনা শনাক্তের খবর পাওয়া যায়। আক্রান্ত যাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি ওই রোগীদের মধ্য থেকে ১৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ফাঁকি দিয়ে পালিয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ৪১ হাজার ৩৭৪ জন ও মারা গেছেন ১৫ জন। ইতালিতে নতুন আক্রান্ত ১ লাখ ৮ হাজার ৩০৪ ও ২২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পাঞ্জাবে সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার কারফিউ জারি করে এবং সমস্ত স্কুল ও কলেজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এ ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও। সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!