ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নিউজিল্যান্ডে জবি শিক্ষকের মৃত্যু

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৫, ৬ জানুয়ারি ২০২২
নিউজিল্যান্ডে জবি শিক্ষকের মৃত্যু
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মো. বাবর মারা গেছেন। তিনি নিউজিল্যান্ডে পিএইচডি ডিগ্রিতে অধ্যায়নরত ছিলেন।

গত ৪ জানুয়ারি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এবিষয়ে জবি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি বাবরের বাসায় (ঢাকায়) এসেছি। খোঁজ খবর নিচ্ছি। তার মৃত্যুতে আমরা শোকাহত।

Advertisement

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মনিরুজ্জামান বলেন, তিনি নিউজিল্যান্ডে নিজের এপার্টমেন্টে মারা গেছেন। কীভাবে মারা গেছে তা বিস্তারিত জানি না। সকালে তার সুপারভাইজার ফোন দিয়ে তাকে খুঁজে পাইনি। তবে অনুমান করছি স্ট্রোক করে মারা যেতে পারে। 

বাবরের অকাল মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী এবং তিন বছরের এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকার উত্তরার আশকোনার নিবাসী ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মৃত্যু
লিংক সফলভাবে কপি হয়েছে!