৬৫ বছর বয়সী মো. নজরুল ইসলাম শাকিদার উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের চান্দনি গ্রামের জালাল উদ্দিন শাকিদারের ছেলে। তিনি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা মার্কার মেম্বার প্রার্থী ছিলেন।
নজরুল ইসলামের ছেলে তুষার শাকিদার জানান, তার বাবা সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠান চিকিৎসকরা। মঙ্গলবার ভোরে ঢাকায় নেয়ার পথে মঙ্গলমাঝির ঘাট-শিমলিয়া নৌরুটে ফেরিতে তিনি মারা যান। ওই ইউনিয়নের কলাবাগান জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে মসজিদের গণকবরস্থানে দাফন করা হবে।
.png)