ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

মৃত্যুর পরে সুশান্তের পা ভাঙা ছিল, বিস্ফোরক দাবি হাসপাতাল কর্মীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫:২৭, ৩১ আগস্ট ২০২০
মৃত্যুর পরে সুশান্তের পা ভাঙা ছিল, বিস্ফোরক দাবি হাসপাতাল কর্মীর
সুশান্ত সিং রাজপুত

সুশান্তের দেহ যখন কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তার পা ভাঙা ছিল। সম্প্রতি, এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাতকারে এমনই দাবি করেছেন হাসপাতালের এক কর্মী। 

তিনি দাবি করেন, যে সিনিয়ার চিকিৎসকরা সুশান্তের দেহ পরীক্ষা করেছিলেন, তারাও বলছিলেন যে এটা আত্মহত্যা নয় খুন।

হাসপাতাল কর্মীর ভিডিওটি শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। যেখানে ওই হাসপাতাল কর্মী আরো দাবি করেন, সুশান্তের গলায় সূচ ফোটানোর মতো একটি চিহ্ন ছিল। দেহে প্রায় ১৫-২০টা চিহ্ন ছিল বলে দাবি করেছেন হাসপাতালের ওই কর্মী। 

Advertisement

তিনি বলেন,  দেহ ময়নাতদন্তের পর ফের অ্যম্বুলেন্সে তুলেছিলেন শশ্মান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুশান্তের পা মোড়া ছিল বলে বারবার দাবি করেন ওই কর্মী। এখানেই শেষ নয় রিয়া চক্রবর্তী ওই দিন কুপার হাসপাতালে ঢুকেছিলেন এবং বেশকিছুক্ষণ ভিতরে ছিলেন বলেও জানান তিনি। 

তার কথায় সে সময় আমাকে বাইরে বের করে দেয়া হয়েছিল। ভিডিওটি শেয়ার করে শ্বেতা সিং কীর্তি লিখেছেন, এই খবর শুনে আমার হৃদয় আবারো ভেঙে গেল। ওরা আমার ভাইয়ের সঙ্গে কী করেছিলে! দয়া করে দোষীদের গ্রেফতার করুন!!

প্রসঙ্গত, এর আগে এই দাবি উঠে এসেছিল অ্যাম্বুলেন্স চালকের কথাতেও, যিনি কিনা সুশান্তের দেহ নিয়ে গিয়েছিলেন। এবার সেই একই দাবি করলেন কুপার হাসপাতালের এক কর্মী। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!