তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, এন্টিজেন টেস্ট, ইমপেরিয়াল হাসপাতাল, শেভরন ল্যাব, আরটিএল, মেডিকেল সেন্টার হাসপাতাল, ইপিক হেলথ কেয়ার, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার তিন দশমিক শূন্য দুই শতাংশ। যা আগের ২৪ ঘণ্টায় ছিল তিন দশমিক ৩৫ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরীর ৪৮ জন, আনোয়ারার দুইজন, মিরসরাইয়ের দুইজন ও রাঙ্গুনিয়ার একজন রয়েছেন।
.png)
আরো পড়ুন: বৈদ্যুতিক খুঁটিতে ঝুলছে দুই ব্যক্তির মরদেহ
এর আগে, বুধবার ৫৩, মঙ্গলবার ৩৫, সোমবার ২৩, রোববার ১৬ ও শনিবার নয়জনের করোনা শনাক্তের খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৭৪ হাজার ৪৩০ জন ও উপজেলা পর্যায়ে ২৮ হাজার ৩৯২ জন নিয়ে চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৮২২ জন। এছাড়া মারা গেছেন এক হাজার ৩৩৩ জন। এর মধ্যে নগরীর ৭২৩ জন ও উপজেলার ৬১০ জন রয়েছেন।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।