[ করোনাভাইরাস ]
করোনায় মৃত্যুশূন্য রামেক, সুস্থ ৪
রামেক হাসপাতাল
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা কিংবা উপসর্গে কারো মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন ভর্তি হয়েছেন পাঁচজন ও সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন চারজন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালে করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮ জন। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত পাঁচজন ও উপসর্গ রয়েছে ১৯ জনের।
সোমবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ১৯৪ জনের নমুনা পরীক্ষায় রাজশাহীর ৫ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২ দশমিক ৫৮।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!