ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাইপ্রাসে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩, ১১ জানুয়ারি ২০২২
সাইপ্রাসে শক্তিশালী ভূমিকম্প অনুভূত
ফাইল ফটো

ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টা ৭ মিনিট নাগাদ ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানায়নি বার্তা সংস্থা এএফপি।

ইউএসজিএস জানায়, শক্তিশালী ভূমিকম্পটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। যার উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।

Advertisement

ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় পার্শ্ববর্তী ফিলিস্তিন, তুরস্ক, মিশর, গ্রিস, ইসরায়েল ও যুক্তরাজ্যে। 

এর আগে গত রোববার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাপুয়া নিউ গিনি। দেশটির পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১৯ কিলোমিটার (১২ মাইল)।

নিউ ব্রিটেন দ্বীপপুঞ্জ থেকে ২শ কিলোমিটার দক্ষিণ উপকূলে ভূমিকম্পটি আঘাত হেনেছে। তবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে পাপুয়া নিউ গিনিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে।

এর আগে ২০২০ সালের জুলাই মাসে রাজধানী পোর্ট মোরেসবাইতে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২০১৮ সালের ফেব্রুয়ারিতে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পের কারণে সৃষ্ট ভূমিধসে বাড়ি-ঘরের নিচে চাপা পড়ে কমপক্ষে ১২৫ জনের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!