জানা গেছে, ভূমিকম্পের ২৫ মিনিট পর ৪ দশমিক ৯ মাত্রার একটি আফটার শক অনুভূত হয়। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না হেলেও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরো পড়ুন: চীনে বিস্ফোরণের ফলে ধসে পড়ল ভবন, নিহত ৩
.png)
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র মতে চীনে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬ এবং আফটার শক ছিল ৫ দশমিক ১ মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল জিনিং শহর থেকে ১৪০ কিলোমিটার দূরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
চীনা সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, ভূমিকম্প আঘাত হানার পরপরই স্থানীয় দমকল বাহিনী জরুরি ভিত্তিতে ৫৫টি গাড়িতে করে অন্তত ৪৯৯ কর্মীকে ঘটনাস্থলে পাঠায়। আশপাশের প্রদেশগুলোর আরও দুই সহস্রাধিক কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে। ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষ ভবন থেকে বেরিয়ে আসে। এখন পর্যন্ত কোনো মৃত্যু ও আহত হওয়ার খবর আসেনি।