শুক্রবার বিস্ফোরণের ঘটনায় ভবনটি বিধ্বস্ত হয়ে এই নিহতের ঘটনা ঘটে বলে চীনা সংবাদ মাধ্যমের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শিনহুয়া নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় দুপুর বারোটা ১০ মিনিটে ওই ভবনের এক রান্নাঘরে গ্যাস লিকের কারণে বিস্ফোরণ ঘটতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।
.png)
আরো পড়ুন>> ফের করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রেসিডেন্ট
বিস্ফোরণের সময় ২৭ জন ওই ভবনে আটকা পরে বলে জানায় তারা। এর মধ্যে সন্ধ্যা ৬ টার মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। এছাড়া ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে শিনহুয়া।
এদিকে চীনের সংবাদ সিসিটিভি জানায়, উদ্ধার অভিযানে ১৫০ জন দমকল কর্মীকে নিয়োগ দেইয়া হয়েছে। চীনের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছে শিনহুয়া।
এদিকে চীনের দমকল বিভাগ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে ভিডিও পোস্ট করেছে। সেখানে কমলা পোশাক পরিহিত দমকল কর্মীরা তার, ইট এবং কংক্রিট ভেঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করছে।
আরো পড়ুন>> টিকা না নেয়ারা ঘরের বাইরে এলেই গ্রেপ্তারের হুমকি দুতার্তের
আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাদের অবস্থার বিস্তারিত বিবরণ জানায়নি শিনহুয়া। কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এদিকে বিবিসি জানিয়ে চীনের গ্যাস লিক হয়ে বিস্ফোরণ খুবই সাধারণ ঘটনা। নিরাপত্তা ব্যবস্থা এবং ভবন নির্মাণের ক্ষেত্রে দুর্নীতির কারণে চীনে প্রায় গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। গত বছরের জুনে দুই তলা ভবনে গ্যাস লিক হয়ে বিস্ফোরণে প্রায় ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।