ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দেখা করতে গিয়ে লকডাউনে আটকা, শেষ পর্যন্ত বিয়েই করলেন চীনের যুগল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩০, ১৯ জানুয়ারি ২০২২
দেখা করতে গিয়ে লকডাউনে আটকা, শেষ পর্যন্ত বিয়েই করলেন চীনের যুগল
ছবি: সংগৃহীত

এ যেন আজব প্রেমের গজব গপ্প! চীনের গ্রামীণ এলাকায় বহু দিনের রীতি, বাড়ি থেকে ঠিক করা পাত্রের বাড়িতে যাবেন পাত্রী। এক দিন থাকবেন সেখানে। পাত্রের সঙ্গে মুখোমুখি কথা বলার পাশাপাশি হবু শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গেও হবে আলাপ পরিচয়। তেমনই এক দিনের জন্য ২৮ বছরের ঝাও গিয়েছিলেন অন্য শহরে তার বিশেষ বন্ধু ফেই-এর সঙ্গে দেখা করতে।

দেখা সাক্ষাৎ হল। কিন্তু বাদ সাধল লকডাউন। বিশেষ বন্ধুটি চীনের যে শহরে থাকেন, সেখানে আচমকাই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা হয়ে যায়। আতান্তরে পড়েন ঝাও। কী করবেন, কোথায় যাবেন!

অগত্যা তাকে থাকতে হয় বিশেষ বন্ধুটির বাড়িতেই। একসঙ্গে। যদিও এ ব্যাপারে প্রথমদিকে ঝাওয়ের একটু বাধো বাধো ঠেকছিল। কারণ, বিশেষ বন্ধুটিকে জীবনসঙ্গী করার ব্যাপারে তখনো সিদ্ধান্ত নিতে পারেননি তিনি। কিন্তু ভাগ্যের লিখন!

Advertisement

আরো পড়ুন: করোনা ছড়ানোর অভিযোগে ২ হাজার ইঁদুর হত্যা করছে হংকং

লক়ডাউনের সময় ঝাও ও তার বিশেষ বন্ধু আরো কাছাকাছি আসেন। সাধারণ আলাপ-আলোচনা ক্রমশ পরিণত হয় শক্ত বন্ধনে। এখন গল্পের ফোয়ারা ছোটান তার সঙ্গে। কখন যে সময় কেটে যায়, বোঝায় যায় না।

দু’জনের পরিবর্তিত রসায়ন চোখ এড়ায়নি বিশেষ বন্ধুর বাড়ির লোকেদেরও। তারাই দু’জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞেস করেন, কী বিয়ের মতলব আছে? এক সঙ্গেই সম্মতি দেয় যুগল।

আরো পড়ুন: স্পেনে বৃদ্ধাশ্রমে আগুনে পুড়ে ৫ জনের মৃত্যু

লকডাউনের কারণে যখন বাড়ি থেকে বেরনো যখন নিষেধ, তখন একটি ঘরের মধ্যে ঝাও আর তার বিশেষ বন্ধু আবদ্ধ হলেন অবুঝ বন্ধনে। নিজের জীবনসঙ্গীকে নিয়ে উচ্ছ্বসিত ঝাও চিনের স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, অনলাইনে আপেল বিক্রি করি। এ জন্য আমাকে অনেক রাত জেগে কাজ করতে হয়। গোটাটাই নির্ভর করে অনলাইন বাজারের উপর। যখন রাত জেগে কাজ করি, ফেই আমার জন্য জেগে বসে থাকে। মাঝেমাঝেই গরম কফির কাপে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে। ফেইকে পেয়ে খুব খুশি।

এই প্রেমকাহিনি ইদানীং চীনের নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। বাহবা, শুভেচ্ছার পাশাপাশি যুগলের জন্য সাবধানবাণীরও বাণ ডেকেছে। অনেকেই মনে করছেন, বড্ড তাড়াহুড়ো করে ফেললেন কি ঝাও? আবার এই মতের উল্টো পথের পথিকরা বলছেন, ঘড়ি দেখে কি আর প্রেম হয়!

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!