ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

করোনার উৎপত্তি খুঁজতে চীনে গবেষক দল পাঠাবে ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩৩, ৩০ জুন ২০২০
করোনার উৎপত্তি খুঁজতে চীনে গবেষক দল পাঠাবে ডব্লিউএইচও
টেড্রোস অ্যাধনম গেব্রিয়াসেস

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে বিপর্যস্ত পুরো বিশ্ব। এ ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। করোনার উৎপত্তি সম্পর্কে ভালো ধারনা পাওয়া গেলে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হবে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তাই আগামী সপ্তাহে করোনাভাইরাসের উৎপত্তি খুঁজতে গবেষকদের একটি দল চীনে পাঠানোর পরিকল্পনা করেছে সংস্থাটির।

সোমবার ডব্লিউএইচও’র নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাধনম গেব্রিয়াসেস।

তিনি বলেন, ‘আমরা এই ভাইরাসটি সম্পর্কে বিস্তারিত জানতে পারলে এটির বিরুদ্ধে আরো ভালোভাবে লড়াই করতে পারবো। তাই এটির উৎপত্তি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাই আগামী সপ্তাহে আমরা আমাদের একটি গবেষক দল চীনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। ভাইরাসটি ঠিক কিভাবে ছড়াতে শুরু করেছে এর মাধ্যমে জানতে পারবো আমরা।’

Advertisement

তবে চীনে গবেষক দল যাচ্ছে তার মানে এই নয় যে, চীনেই এই ভাইরাসের উদ্ভব হয়েছে।

চীনে পাঠানো গবেষকদের এই দলের গঠন কেমন হবে বা কয় সদস্য বিশিষ্ট হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।

এ বিষয়ে চীনের বিশেষজ্ঞরা বলেন যে, কিভাবে বিশ্বব্যাপী সুষ্ঠুভাবে এই ভাইরাস মোকাবিলা করা যায় সেটি নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা করা যাবে।

গত মাসের শুরু থেকেই চীনে গবেষক দল পাঠানোর চেষ্টা করছিলো ডব্লিউএইচও। তবে এ বিষয়ে চীনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছিলো না সংস্থাটি। অবশেষে চীনের সঙ্গে একমত হওয়ার পরে গবেষক দল পাঠানোর ঘোষণা এলো।

সূত্র- গ্লোবাল টাইমস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!