[ খেলা ]
চীনে ফুটবল ফিরছে ২৫ জুলাই
চীন ফুটবল এসোসিয়েশন
করোনাভাইরাস মহামারির কারণে নির্ধারিত সময়ের ৫মাস পর শুরু হতে যাচ্ছে চীনা সুপার লিগ (সিএসএল)। আগামী ২৫ জুলাই থেকে মাঠে গড়াবে এ লিগ। এমনটাই জানিয়েছে দেশটির ফুটবল এসোসিয়েশন।
বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ার আগে কোভিড-১৯ ভাইরাসের কারণে স্থবির হওয়া চীনা ক্রীড়াঙ্গন স্বাভাবিক হবার ক্ষেত্রে এটি একটি বড় অনুপ্রেরণা। ১৬ ক্লাবের এই লিগটি শুরুর কথা ছিল ফেব্রুয়ারিতে। তবে এবার হোমও এ অ্যাওয়ে ফরম্যাটের পরিবর্তে ভিন্ন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
ক্লাবগুলো দুই গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে। এক গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে উত্তরাঞ্চলীয় শহর ডালিয়ানে। আর অপর গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে সাংহাই’র নিকটবর্তী সুঝুতে।
.png)
চীনা ফুটবল এসোসিয়েশন জানায়, ‘খেলা চলাকালে জাতীয় মহামারি প্রতিরোধ কর্মকান্ডের নির্দেশনা কঠোর ভাবে মানা হবে’।
তবে দর্শকদের মাঠে আমন্ত্রন জানানো হবে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি চীনা ফেডারেশন।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!