সোমবার দেশটির ওয়েস্ট পাপুয়া প্রদেশের কারাওকে বার নামের একটি নাইটক্লাবে দুই গ্রুপের সংঘাতে এ প্রাণহানির এই ঘটনা ঘটে।
আরো পড়ুন: অপমানের জবাব দিতে ১০ লাখ টাকা নিয়ে শোরুমে কৃষক
.png)
মঙ্গলবার সংবাদমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়ার সোরং শহরে দু’টি গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানকার কারাওকে বার নামের একটি নাইটক্লাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে সেখান থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ইন্দোনেশিয়ার ওয়েস্ট পাপুয়া প্রদেশের পুলিশের মুখপাত্র এবং সিনিয়র কমিশনার অ্যাডাম এরউইন্ডি জাতিগত সংঘাতে প্রাণহানির এই তথ্য নিশ্চিত করেছেন।